ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধরলা নদীতে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান মেলেনি, চলছে উদ্ধার কাজ

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৮ জুন ২০২৬  
ধরলা নদীতে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান মেলেনি, চলছে উদ্ধার কাজ

নিখোঁজ দুই ভাইয়ের সন্ধানে ধরলা নদীর তীরে অপেক্ষা করছেন হাজারো মানুষ।

লালমনিরহাটের মোগলহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের সন্ধান ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি। তাদের উদ্ধারে সোমবার (৮ জুন) সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বিজিবি। এ কাজে তাদের সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারা। 

রংপুর অঞ্চলের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ফারুক হোসেন তালুকদার এ তথ্য জানান।

আরো পড়ুন:

আরো পড়ুন: ধরলা নদীতে গোসলে নেমে ২ ভাই নিখোঁজ 

নিখোঁজ দুই ভাই হলেন- সদর উপজেলার মোগলহাট টেম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র শাওন হোসেন। তারা স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে বন্ধু মেহেদিসহ ধরলা নদীতে গোসল করতে নামেন সাব্বির ও শাওন। সাঁতার কাটার একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যান সাব্বির ও শাওন। তাদের বন্ধু মেহেদি তীরে উঠতে সক্ষম হন। 

উদ্ধারকর্মীরা জানান, ঘটনার পর পরই প্রথমে স্থানীয় বাসিন্দা এবং মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে লালমনিরহাট ফায়ার সার্ভিস এবং রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দেয়। রবিবার সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালানো হলেও তীব্র স্রোতের কারণে দুই ভাইয়ের কোনো সন্ধান মেলেনি। রাতে হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়। আজ সোমবার সকাল থেকে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস কর্মীরা আবারো উদ্ধার অভিযান শুরু করেন। 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, পুলিশ সসদস্যরা ঘটনাস্থলে আছে। নদীর তীরে নিখোঁজদের স্বজনসহ হাজারো মানুষের উপস্থিতি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে পুলিশ ফায়ার সার্ভিস ও বিজিবিকে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে। দুই ভাই উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/সিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়