ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাফিক পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ৮ জুন ২০২৬  
ট্রাফিক পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা

প্রতীকী ছবি

রাজধানীর হোটেল সোনারগাঁও সিগন্যালে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ভেঙে ফেলার ঘটনায় আফিয়া কনকসহ তিনজনকে সারা ও জরিমানা করেছেন তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (৮ জুন) ডিএমপি গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- শামসুজ্জামান ও  রাজু আহম্মেদ।

সূত্র জানায়, শনিবার (৬ জুন) বিকেলে হাতিরঝিল থানার হোটেল সোনারগাঁওয়ের বহির্গমন (ভেতরের) গেট থেকে দুটি গাড়ি মেইন রাস্তায় বের হয়। এ সময় সোনারগাঁও সিগন্যালের উত্তর পাশের যানবাহন চলাচলের সিগন্যাল চালু থাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মো. শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে যেতে বলেন। গাড়িটি ট্রাফিক সিগন্যাল অমান্য করে জোরপূর্বক সামনে এগোতে থাকে। গাড়ি থেকে ৪-৫ জন লোক নেমে এসে দায়িত্বরত পুলিশ সদস্যকে জানান, গাড়িতে ভিআইপি আছে পেছানো যাবে না। 

এ সময় ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে গাড়িটির নেম প্লেটের ভিডিও করতে গেলে গাড়ি থেকে ভিআইপি নারী আফিয়া কনক নেমে এসে পুলিশ সদস্যের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন এবং রাস্তায় ছুঁড়ে মেরে ভেঙে ফেলেন। পাশাপাশি পুলিশ সদস্যকে মারধর করা হয়। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করা সম্ভব না হলেও, ঘটনার সাথে জড়িত অতিথি গ্রুপের দুই সিকিউরিটি কর্মী রাজু আহমেদ ও শামসুজ্জামানকে আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। 

পরবর্তীতে ঘটনার মূল হোতা আফিয়া কনকসহ তিন আসামিকে তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে সড়ক পরিবহন আইনে আফিয়া কনককে ১০ হাজার টাকা ও রাজুকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ঘটনার সাথে জড়িত শামসুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

ঢাকা/এমআর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়