ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুলিশে বড় রদবদল, ১২ জেলায় নতুন এসপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ১২ জুন ২০২৬  
পুলিশে বড় রদবদল, ১২ জেলায় নতুন এসপি

প্রতীকী ছবি

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন ও বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, চার কর্মকর্তাকে ঢাকা রেঞ্জে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

আরো পড়ুন:

বুধবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

যারা পেলেন নতুন দায়িত্ব:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মো. আবু সাঈমকে পঞ্চগড়ের এসপি হিসেবে বদলি করা হয়েছে। পঞ্চগড়ের বর্তমান এসপি মো. মিজানুর রহমানকে পুলিশ সদর দপ্তরে (ঢাকায়) সংযুক্ত করা হয়েছে। ডিএমপির উপকমিশনার মনিরুল ইসলামকে মৌলভীবাজারের এসপি এবং মৌলভীবাজারের এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। নোয়াখালীর এসপি ডি এম মোশাররফ হোসেনকে সিআইডির এসপি হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিম বিন হাছানকে ঝিনাইদহের এসপি এবং ঝিনাইদহের এসপি মো. মাহফুজ আফজালকে এসবিতে বদলি করা হয়েছে।

এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে সিরাজগঞ্জ থেকে ফেনীর এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ফেনীতে বদলি করা হয়েছে। মো. রাজীব ফরহান এসপি, খাগড়াছড়ি থেকে রেঞ্জ ডিআইজির কার্যালয় রংপুরে সংযুক্ত।
নিয়াজ আহমাদ জাওয়াদ এসপি, ট্যুরিস্ট পুলিশ থেকে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়