ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ গুলিবিদ্ধ

প্রকাশিত: ১৭:২১, ১২ জুন ২০২৬   আপডেট: ১৭:৩৭, ১২ জুন ২০২৬
রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ গুলিবিদ্ধ

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াছিন খান পলাশ।

আরো পড়ুন:

শুক্রবার (১২ জুন) রামপুরায় দুপুরে তাকে গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইয়াছিন খান পলাশ (৫০) ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত। পুলিশের ‘শীর্ষ সন্ত্রাসী’র তালিকায় একসময় তার নাম ছিল।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মাদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন,“ভিকটিমের মাথায় দুটি গুলি রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক ও সংকটাপন্ন।”

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, “শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে নামাজ পড়ে বাসায় ফিরছিলেন পলাশ। রামপুরা থানাধীন রয়েল মিষ্টির দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার মাথায় দুটি গুলি লাগে।”

তিনি আরো বলেন, “গুলিবিদ্ধ পলাশকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কারা, কেন পুলাশের ওপর হামলা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়