ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আরব আমিরাতে ‘প্রবাসীর হেলিকপ্টার’ কার্যক্রম উদ্বোধন  

মুহাম্মদ শাহ জাহান, ইউএই || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ২৫ জুন ২০২৪  
আরব আমিরাতে ‘প্রবাসীর হেলিকপ্টার’ কার্যক্রম উদ্বোধন  

সম্প্রতি প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টার দিয়ে প্রবাসীদের দেশে ফেরার বিষয়টি বেশ আলোচনায়। গত বছর জুন মাসে ঢাকা থেকে যাত্রা শুরু করে ‘প্রবাসীর হেলিকপ্টার’ প্রতিষ্ঠান। দেশের আলোড়ন তৈরি করা প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

রোববার (২৩ জুন) বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের দেরায় এসডাব্লিউ ট্রাভেলে ‘প্রবাসীর হেলিকপ্টার’ কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক জায়েদ খান।

এ সময় উপস্তিত ছিলেন প্রবাসীর হেলিকপ্টার এজেন্ট এসডাব্লিউ ট্রাভেলের সত্ত্বাধিকারী চেয়ারম্যান সাফি উল্লাহ সামি।

উদ্বোধনকালে জায়েদ খান বলেন, প্রবাসীরা দেশে ফেরার পর দ্রুত বাড়ি পৌঁছাতে চান। কিন্তু দেশের সীমিত আন্তর্জাতিক বিমানবন্দর থাকায় তা সম্ভব হচ্ছে না। এদিক থেকে প্রবাসীর হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ ঢাকাসহ সারা দেশে হেলিকপ্টার করে যাওয়ার সুযোগ থাকায় প্রবাসীরা দ্রুত স্বজনের কাছে যেতে পারছেন।

প্রবাসীদের যেকোনো বিষয়ে সংযুক্ত থাকতে পারলে আনন্দ লাগে। প্রবাসীর হেলিকপ্টার লিমিটেডের সঙ্গে সম্পৃক্ত হওয়া খুবই সম্মান ও আনন্দের বলেও জানান জায়েদ খান।

সাফি উল্লাহ সামি বলেন, দেশে কিছুদিন আগেও হেলিকপ্টার সহজলভ্য ছিল না। এখন থেকে আমাদের প্রতিষ্ঠানে প্রবাসীর হেলিকপ্টারে বুকিং দিতে পারবেন৷ দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাড়ি যাওয়া অথবা দেশে গিয়ে ঘুরাঘুরির জন্যও বুকিং দিতে পারবেন এসডাব্লিউ ট্রাভেলের মাধ্যমে।

/হাসান/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়