ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১১, ২১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সুনামগঞ্জের সদর উপজেলার জানিগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। 

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খাদটি বন্যার পানিতে পূর্ণ ছিলো। বাসটি সুনামগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশে সিলেট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে।

স্থানীয় লক্ষ্মণ শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মহিনুর রহমান জানান, বাসটি খাদে পড়ার সময় তিনি কাছেই ছিলেন। পরে বাস থেকে আহত অবস্থায় বেরিয়ে আসা এক যাত্রীর সঙ্গে তার কথা হয়। ওই যাত্রী তাকে জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে বেশ কয়েকজন যাত্রী ছিলো।

তিনি জানান, আহত অবস্থায় চার যাত্রী উদ্ধার হয়েছে। তারা জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

 

আমিন/বকুল 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়