ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে মাঠে ৩ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনীর ৫ টিম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১ জুলাই ২০২১   আপডেট: ১৪:১৯, ১ জুলাই ২০২১
নারায়ণগঞ্জে মাঠে ৩ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনীর ৫ টিম

সারাদেশে সাতদিনের কঠোর বিধিনিষেধ কার্যকরে নারায়ণগঞ্জে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। সকাল থেকেই জরুরী কাজে নিয়োজিত পণ্যবাহী যান ও রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার (১ জুলাই)  সকাল থেকেই সাধারণ মানুষকে সঠিক কারণ দেখিয়ে শহরে চলাচল করতে হচ্ছে। সকালে কয়েকটি মিনিবাস যাত্রী নিয়ে শহর থেকে বেরিয়ে যাওয়ার সময় আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

নারায়ণগঞ্জ শহরে রয়েছে সেনাবাহিনীর দুইটি টিম, আড়াইহাজার, রূপগঞ্জ, বন্দর, সোনারগাও উপজেলায় আরো তিনটি টিম কাজ করছে। এ ছাড়া ৩ প্লাটুন বিজিবি ও পুলিশ-র‌্যাবের টহল অব্যাহত রয়েছে।

এদিকে অন্যান্য দিনের তুলনায় আজ শহরে লোকসমাগম অনেকটা কম। রিকশা ও পণ্যবাহী যান ও জরুরী সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে দেখা গেছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, লকডাউন বাস্তবায়নে ৩ প্লাটুন বিজিবি, সেনা বাহিনীর ৫টি টিম, পুলিশ- র‌্যাবের সঙ্গে স্কাউট ও রেডক্রিসেন্ট কাজ করছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২০টিম ও পুলিশের ৩১টি টিম মাঠে কাজ করছে।

নারায়ণগঞ্জ/রাকিব/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়