ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে একদিনে ২২৮ জনের করোনা শনাক্ত 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২৯ জুলাই ২০২১  
নোয়াখালীতে একদিনে ২২৮ জনের করোনা শনাক্ত 

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭২৫ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৪৪ শতাংশ। এনিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পনের হাজার ৩৩১ জন। মোট আক্রান্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ৬০ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ২০ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩জন। মৃত্যুর হার ১ দশমিক ১৭ শতাংশ।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৯ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯ জন, বেগমগঞ্জ ১৫ জন, সুবর্ণচর ৭ জন,হাতিয়া ৬ জন, চাটখিলে ১৮ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, কোম্পানীগঞ্জে ৪৭ জন, সেনবাগে ৪৬, কবিরহাটে ১৫ জন রয়েছেন। এছাড়া, জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ১১৪ জন করোনা আক্রান্ত রোগী।

সুজন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়