ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে হামলা-পাল্টা হামলা, একজনের পা বিচ্ছিন্ন

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ২৯ জুলাই ২০২১  
মাদারীপুরে হামলা-পাল্টা হামলা, একজনের পা বিচ্ছিন্ন

মাদারীপুরের কালকিনি উপজেলার পুর্ব এনায়েতনগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মিরাজ খান ও তার ছেলে নাজমুল খানকে কুপিয়ে গুরুতর আহত করেছে। এসময় মিরাজ খানের পা বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনার জের ধরে মিরাজ খানের লোকজন প্রতিপক্ষ সাজ্জাদ তালুকদার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকালেই মিরাজ খানের বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনির পূর্ব এনায়েত নগর এলাকার মিরাজ খানের সঙ্গে একই এলাকার কাশেম তালুকদারের অধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জেরেই বৃহস্পতিবার সকালে হামলা পাল্টা হামলার এ ঘটনা। এ নিয়ে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালকিনি থানার ওসি ইসতিয়াত আশফাক রাসেল জানান, বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের মামলাই প্রক্রিয়াধীন।

বেলাল রিজভী/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়