ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৭, ৩১ জুলাই ২০২১  
করোনায় কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

করোনায় লক্ষ্মীপুরের গ্রামীণ দুঃস্থ কর্মহীন নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মোনায়েম হোসেনের ব্যক্তিগত অর্থায়নে এ সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামালের বাসভবনে আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫টি সেলাই মেশিন দেওয়া হয়।

সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্যের পিএস ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পাবেল আজীম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম জেনিসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সেলাই মেশিন বিতরণের সময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুঃস্থ কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আশা করি এই সেলাই মেশিনের মাধ্যমে মহিলাগণ আত্মনির্ভরশীল হবেন এবং তাদের পরিবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।

জাহাঙ্গীর/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়