ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরার এমপি সাইফুজ্জামান শিখর স্ত্রীসহ করোনায় আক্রান্ত

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ৩১ জুলাই ২০২১   আপডেট: ১০:৩১, ৩১ জুলাই ২০২১
মাগুরার এমপি সাইফুজ্জামান শিখর স্ত্রীসহ করোনায় আক্রান্ত

মাগুরা–১ ( মাগুরা- শ্রীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকায় তার জন্য বরাদ্দ দেওয়া ন্যাম ভবনের ফ্ল্যাটে আছেন।

তিনি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাইফুজ্জামানের বড়ভাই অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু শুক্রবার (৩০ জুলাই) বলেন, গত পরশু (বুধবার) সাইফুজ্জামান জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি করোনা সন্দেহে পরীক্ষা করান। আজই রিপোর্ট এসেছে। সেখানে বলা হয়েছে, তিনি ও তার স্ত্রী করোনা পজিটিভ।

৫২ বছর বয়সী সাইফুজ্জামান এখন ন্যাম ভবনের নিজ ফ্ল্যাটে আইসোলেশনে আছেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এই মুহূর্তে জ্বর ছাড়া সাইফুজ্জামানের অন্য কোনো উপসর্গ (কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট) নেই বলে জানিয়েছেন তার বড় ভাই অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু।

শাহীন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়