ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৬ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৬ আগস্ট ২০২১   আপডেট: ০৯:৪৭, ২৬ আগস্ট ২০২১
রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৬ মৃত্যু

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট)  সকাল ৮টার মধ্যে তারা মারা যান। গত সাড়ে তিন মাসে এটিই সর্বনিম্ন মৃত্যু।  এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

আরো পড়ুন:

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ৬ জনের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আর একজন করোনা নেগেটিভ ছিলেন। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।

মৃত ৬ জনের মধ্যে রাজশাহীর একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন এবং চাঁপাইনবাবগঞ্জের দুইজন রয়েছেন। এর আগে গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১৯০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

রাজশাহী/তানজিমুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়