ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৮ সেপ্টেম্বর ২০২১  
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষকের মৃত্যু

রাজশাহীর পবা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষক মারা গেছেন। 

নিহত কলেজ শিক্ষকের নাম মাসুদ রানা (৩৫)। তিনি বড়গাছি এলাকার মৃত বছির উদ্দিন খানের ছেলে।  তিনি মোহনপুর উপজেলার ধোপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে পবা উপজেলার বড়গাছি রাজ কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির। 

তিনি জানান, দুপুরে মাসুদ রানা মোটরসাইকেলে নওহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। রাজ কোল্ড স্টোরের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি ট্রাকেরই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, নিহত মাসুদ রানার লাশ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।  ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক এবং তার সহযোগী পালিয়ে গেছেন। তাদের আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় নিহতের নিকটাত্মীয়রা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

রাজশাহী/তানজিমুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়