ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তথ্য অধিকার দিবস উপলক্ষে শেরপুরে র‌্যালি ও সভা

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২১  
তথ্য অধিকার দিবস উপলক্ষে শেরপুরে র‌্যালি ও সভা

‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার, জানতে হবে সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়।  জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ র‌্যালিতে নেতৃত্ব দেন।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা সহকারী তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, সহকারী কমিশনার ডিএম সাদিক আল সাফিনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানুষের অবাধ তথ্য প্রাপ্তির অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। ২০১৫ সালে ইউনেস্কোর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম তথ্য অধিকার দিবস পালন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা বিস্তৃত হওয়ায় ডিজিটাল বৈষম্যের কারণে কেউ যেন পিছিয়ে না থাকে, এবছর সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে ইউনেস্কো। দিবসটি উপলক্ষে শেরপুরের প্রতিটি উপজেলায় সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তারিকুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়