ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুরমা নদীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১০

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২১
সুরমা নদীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১০

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে চাঁদাবাজির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সুরমা নদীর দুর্লভপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সরঞ্জামাদি ও নগদ টাকা এবং কয়েকটি মোবাইল জব্দ করা হয় বলে জানিয়েছেন র‌্যাব। 

প্রতিদিন জামালগঞ্জের দুর্লভপুর এলাকায় সুরমা নদীতে চাঁদাবাজি হয়- এমন অভিযোগ পেয়ে র‌্যাব-৯ এর একটি টিম এসআই খালেখুজ্জামানের নেতৃত্বে ভোরে বিশেষ অভিযান চালিয়ে দলনেতা এমদাদ আফিন্দীসহ ১০জনকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক গ্রেপ্তার হওয়া অন্যদের নাম পরিচয় দেওয়া যাচ্ছে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদ জানান, দুর্লভপুর এলাকায় চাঁদাবাজির সময় নৌ-পথের এই ১০ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। 

আল আমিন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়