ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লরি উল্টে নিহত ২, আহত ৭ 

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ৩০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২১
লরি উল্টে নিহত ২, আহত ৭ 

ময়মনসিংহের হালুয়াঘাটে লরি উল্টে গোবরাকুরা স্থলবন্দরের ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর) সকালে উপজেলার ইটাখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের হারুন মিয়া (৬৫) ও হবি (৩৫)।

হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৫ জন শ্রমিক বড় লরিতে করে স্থলবন্দরে কাজের জন্য আসার পথে ইটাখলা এলাকায় লরিটি উল্টে যায়। পরে ৯ জনকে গুরুতর আহতবস্থায় হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।  

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মিলন/সুমি 

সর্বশেষ

পাঠকপ্রিয়