ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ২ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:৫১, ২ অক্টোবর ২০২১
নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসায় প্রমিতা আক্তার নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০১ অক্টোবর)  রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

শনিবার (০২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

নিহত প্রমিতা সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার মাঝেরটেক গ্রামের হোসেন আলীর মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের নাজমুল ইসলামের বাড়িতে মায়ের সঙ্গে থেকে স্থানীয় এএ ইয়াং মিলস লি. কারখানায় শ্রমিকের কাজ করতেন।

নিহতের মা আমেনা খাতুন বলেন, অফিস থেকে বাসায় ফিরে ঘরে ঢুকেই মেয়ের ঝুলন্ত লাশ দেখি। পরে বটি দিয়ে ওড়না কেটে তাকে নিচে নামানো হয়। একটু পরেই মেয়ে মারা যান।

তিনি আরও বলেন, পাঁচ মাস আগে গ্রামের বাড়িতে মেয়ের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে বনিবনা হতো না। এজন্য এক মাস আগে তাকে স্বামীর বাড়ি থেকে নিয়ে আসা হয়।

এসআই জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রফিক/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়