ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম মেডিক্যালে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ৩০ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:০৮, ৩০ অক্টোবর ২০২১
চট্টগ্রাম মেডিক্যালে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। 

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টার দিকে এবং এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চমেকে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো।  এরই জেরে শুক্রবার ও শনিবার দুই দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের তিনজন আহত হন। 

আহতরা হলেন নাইমুল ইসলাম (২০), মাহফুজুল হক (২৩) এবং আকিব হোসেন (২১)।

পাঁচলাইশ থানার ওসি জানান, সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়