ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় কবুতরের খামার থেকে মেছো বাঘ আটক

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ২৯ নভেম্বর ২০২১   আপডেট: ১৮:৩২, ২৯ নভেম্বর ২০২১

মাগুরার মহম্মদপুর উপজেলার একটি কবুতর খামারে মেছো বাঘ ধরা পড়েছে। রোববার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পলাশবাড়ীয়া ইউনিয়নের যশবন্তপুর গ্রাম থেকে মেছো বাঘটিকে আটক করে স্থানীয় লোকজন। 

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে মেছো বাঘটি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বিকেলে বাঘটি মাগুরা জেলা বনবিভাগ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার কথা ছিল। 

আরো পড়ুন:

কবুতঁরের খামারটির মালিক মুজাহিদুল ইসলাম বলেন, ‘রোববার রাতে তাঁর খামারের কবুতরগুলো শোরগোল শুরু করে। এতে ঘুম ভেঙে যায়। টর্চলাইট দিয়ে বাইরে আলো দিতেই আমি প্রাণিটিকে দাঁড়িয়ে থাকতে দেখি। পরে আমি ও আমার বাড়ির লোকজন খামারের ভেতরে ফাঁদ পেতে রাখলে বাঘটি ধরা পড়ে। সোমবার দুপুরে সংবাদ পেয়ে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের লোকজন এসে মেছো বাঘটি খাঁচায় করে নিয়ে যান।’

স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘গ্রামের মানুষ কিছুদিন ধরেই মেছো বাঘ আতঙ্কে ছিল। বাঘটি একের পর এক গ্রামের পোষা হাঁস-মুরগি ও কবুতর ধরছিল। পরে সেটিকে ধরার জন্য স্থানীয় বাসিন্দারা মুজাহিদুল ইসলামের বাড়িতে বাঁশ দিয়ে বাক্স তৈরি করে ফাঁদ পেতে রাখে। রোববার রাতে ওই বাক্সে বাঘটি আটকা পড়ে।’

বাঘটি দেখতে শিশুসহ অসংখ্য মানুষ প্রাণিসম্পদ কার্যালয়ে ভিড় করছেন। প্রাণিসম্পদ কর্তৃপক্ষ বাঘটি চিকিৎসা ও খাবার সরবরাহ করছেন।

মহম্মদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসির উদ্দিন সরকার বলেন, স্থানীয় লোকজন বাঘটিকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। বাঘটি বিরল প্রজাতির প্রাণি। স্থানীভাবে মেছো বাঘ বলা হলেও- এগুলো মেছো বিড়াল বলা হয়। মেছো বাঘটি বন বিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করা হবে।’

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়