ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুয়েট শিক্ষক ড. সেলিমের মরদেহ পুনরায় দাফন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ১৭ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৯:৫৪, ১৭ ডিসেম্বর ২০২১
কুয়েট শিক্ষক ড. সেলিমের মরদেহ পুনরায় দাফন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হয়েছে।

ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে দাফন সম্পন্ন হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের খান জাহান আলী থানার (ওসি) প্রবির কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিক্যালে ফরেনসিক বিভাগে শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়।  রাত ৮টার দিকে শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কুমারখালীর বাঁশগ্রামে এসে পৌঁছায়।

উল্লেখ্য, কুয়েট কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে দাফনের ১৪ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার উত্তোলন করা হয়। পরে সেটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার ময়নাতদন্তে অপারগতা প্রকাশ করায় ৬ ঘণ্টা পরে ড. সেলিম হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

কাঞ্চন কুমার/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়