আবার ধরা পড়েছে ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ
কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর মহিপুরে এক জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ মাছটি আলীপুরের বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা। এসময় স্থানীয় উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায়।
স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, চট্রগ্রামের বাঁশখালীর একটি নাম বিহীন ট্রলার ওই মাছটি নিয়ে আসে। পরে স্থানীয় মহেশখালী ফিসের মালিক ইউসুফ ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ বলেন, ‘শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে জেলেদের মধ্যে সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।’
ইমরান/মাহি
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী