ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ড্রাইভিং শিখতে গিয়ে স্নাতক শিক্ষার্থী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৯ জানুয়ারি ২০২২  
ড্রাইভিং শিখতে গিয়ে স্নাতক শিক্ষার্থী নিহত

কিশোরগঞ্জে ড্রাইভিং শিখতে গিয়ে ফারজানা আক্তার মুক্তি (২১) নামের এক শিক্ষার্থীর নিহত হয়েছেন। 

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ।

তিনি জানান, দুপুরের দিকে বিন্নাটী হতে চৌদ্দশত হাইওয়ে রোডের পাশে সোনার বাংলা ফিলিং স্টেশনের ৫শ গজ দূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারজানা কিশোরগঞ্জের গাইটাল শ্রীধরখিলা এলাকার মো. সালাউদ্দিন আহমেদের মেয়ে ও ওয়ালী নেওয়াজ খান কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তিনি আরও জানান, ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বিন্নাটী এলাকায় কিশোরগঞ্জগামী একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাস ড্রাইভার পলাতক রয়েছেন।

রুমন চক্রবর্তী/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়