ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন উপলক্ষে ৫ দিন চবির সকল পরীক্ষা স্থগিত

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬  
নির্বাচন উপলক্ষে ৫ দিন চবির সকল পরীক্ষা স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিক্ষার্থীদের যাতায়াত ও ভোট দেওয়ার সুবিধার্থে আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজের সব পরীক্ষা ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে না। পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময় সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের মাধ্যমে জানা যাবে।

এর আগে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়