ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হালদা নদীতে ভোরে মা মাছ রক্ষার অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৩১ জানুয়ারি ২০২২  
হালদা নদীতে ভোরে মা মাছ রক্ষার অভিযান

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়েছে। 

সোমবার (৩১ জানুয়ারি) ভোর থেকে পরিচালিত অভিযানে হালদার হাটহাজারী ও রাউজান উভয় কিনার থেকে প্রায় ২৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। 

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের নেতৃত্বে মেখল ইউনিয়নের ছত্তারঘাট হতে বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট এলাকাজুড়ে অভিযানটি পরিচালিত হয়। 

অভিযানে আইডিএফ মৎস্য কর্মকর্তা রাব্বানী, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করেন।

হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়