ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রস ছাড়াই তৈরি হচ্ছে খেজুর গুড়

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ১ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৮:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২২
রস ছাড়াই তৈরি হচ্ছে খেজুর গুড়

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় তৈরির দায়ে দুটি কারখানা স্থায়ীভাবে বন্ধ ও ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন। 

তিনি জানান, হরিরামপুর উপজেলার ঝিটকা, মজমপাড়া, গোড়াইল ও গোপিনাথপুর এলাকায় ভেজালবিরোধি অভিযান পরিচালিত হয়েছে। মজমপাড়া গ্রামের মো. ককেল এর বাড়িতে খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছিল খেজুরের গুড়। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন ভেজালের মূল হোতা। তবে বসতবাড়ি ও রান্নাঘর থেকে জব্দ করা হয় ভেজাল গুড় তৈরির সরঞ্জাম, চুন, বাসি ঝোলা ও প্রায় ১ মণ ভেজাল গুড়। জব্দকৃত মালামাল, গুড় ও চুলা ধ্বংস করা হয়েছে।  

এছাড়াও ভেজাল গুড় তৈরির দায়ে মজমপাড়া, গোড়াইল ও মালুচি গ্রামের গাফফার,খলিল, ককেল মোয়াজুদ্দিন, আলাউদ্দিন ও সেন্টু মিয়াকে  সর্বমোট ৬,০০০ টাকা জরিমানা সহ পাঁচ মণের অধিক ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। মজমপাড়ার ককেল ও রাজশাহী থেকে আগত মৌসুমি গুড় ব্যবসায়ী সেন্টু মিয়ার গুড় কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

চন্দন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়