ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আসানির প্রভাবে মুষলধারে বৃষ্টি 

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ১১ মে ২০২২   আপডেট: ১২:১৮, ১১ মে ২০২২
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আসানির প্রভাবে মুষলধারে বৃষ্টি 

দক্ষিণের জেলা ঝালকাঠিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় আসানির প্রভাবে বুধবার (১১ মে) সকাল ১১টা থেকে বৃষ্টি শুরু হয়। 

জেলার সুগন্ধা ও বিষখালী ও হলতা নদীর পানি কিছুটা বেরেছে। বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।  খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। 

আরো পড়ুন:

ঝালকাঠির জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বশির গাজাী বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘুর্ণিঝড় আসানি মোকাবিলায় জেলার ৪৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।’

অলোক সাহা/এইচএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়