ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবার জন্য ভোট চাইলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬  
বাবার জন্য ভোট চাইলেন জাইমা রহমান

শনিবার গুলশানে নির্বাচনি গণসংযোগে অংশ নেন জাইমা রহমান।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি গণসংযোগ করেছেন তার মেয়ে জাইমা রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার গুলশানের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট চান।

আরো পড়ুন:

গণসংযোগকালে জাইমা রহমান স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কাছে তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় তিনি উপস্থিত ভোটারদের কাছে তারেক রহমানের পক্ষে সমর্থন ও ভোট চান।

গণসংযোগের সময় তিনি বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।

এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জাইমা রহমানকে স্বাগত জানান এবং প্রচারণা কার্যক্রমে অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

ঢাকা/আলী/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়