ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমুদ্রে নেমে নিখোঁজ, ৭ দিন পর চেন্নাই থেকে ফোন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ৪ জুন ২০২২   আপডেট: ১৯:৩২, ৪ জুন ২০২২
সমুদ্রে নেমে নিখোঁজ, ৭ দিন পর চেন্নাই থেকে ফোন

বন্ধুদের সাথে ফিরোজ সিকদার (বাঁ থেকে দ্বিতীয়)

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন পর্যটক ফিরোজ শিকদার (২৭)। নিখোঁজের সাত দিন পর নিজেই নিজের সন্ধান দিয়েছেন। 

শনিবার (৪ জুন) দুপুরে ফিরোজ তার বড় ভাই মাসুম সিকদারকে ভারতের চেন্নাই প্রদেশ থেকে ফোন করেন। 

ফিরোজের বড় ভাই মাসুম জানান, গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয় ফিরোজ। 

ফিরোজের বরাত দিয়ে তিনি বলেন, ‘সৈকতে গোসলে নামার পর ঢেউয়ের স্রোতে গভীর সমুদ্রে ভেসে যায় ফিরোজ। পরে সমুদ্রে একটি কলাগাছ পেয়ে সেটি আঁকড়ে ধরে ২৪ ঘণ্টা ভেসে থাকে। ভাসমান অবস্থায় ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যায়। বর্তমানে সে ভারতের প্রশাসনের জিম্মায় রয়েছে।’

ফিরোজ সিকাদার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মৃত মিলন সিকদারের ছেলে। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। 

পড়ুন: সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, বিষয়টি ফিরোজের ভাই মাসুম নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৬ মে) রাতে গলাচিপার আমখোলা থেকে ফিরোজ সিকদারসহ তার সাত বন্ধু কুয়াকাটায় বেড়াতে যান। সেখানে হোটেল রয়েল প্যালেসে ওঠেন তারা। 

শুক্রবার (২৭ মে) দুপুরে সৈকতের জিরো পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকদার। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ কুয়াকাটা টুরিস্ট পুলিশ তাকে উদ্ধারের সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়।

ইমরান/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়