ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির ইয়োলো-বিল্ড সি স্নেক

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১০ জুন ২০২২   আপডেট: ০৯:৪৮, ১০ জুন ২০২২
কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির ইয়োলো-বিল্ড সি স্নেক

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা মিলেছে বিরল প্রজাতির ইয়োলো-বিল্ড সি স্নেকের। 

বৃহস্পতিবার (৯ জুন) রাতে এই সাপের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। 

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, গত বুধবার সকালে সৈকতের ট্যুরিজম পার্কের সামনে ইয়েলো বিল্ড সি স্নেক সাপটি দেখতে পায় জেলেরা। পরে এটি আবার জোয়ারে গভীর সমুদ্রে ভেসে যায়। এর আগে কখনো আমরা সৈকতে এ ধরনের সাপ দেখতে পাইনি। এ সাপের পেটের রং হলুদ। দেহের উপরি ভাগ কালো। কালো দেহে অদ্ভুত হলুদের ছোঁয়া থাকায় এ সাপ দেখতে খুবই সুন্দর। 

ওয়ার্ল্ডফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা বিষধর হিসেবে ৪র্থতম। এ সাপ সচরাচর দেখা যায়না। 

গত বছরের জুন মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে এই সাপ দেখা গেছে বলে জানা যায়।

ইমরান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়