ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে খুন

শেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৭ জুলাই ২০২২   আপডেট: ১৭:৪৭, ৭ জুলাই ২০২২
স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে খুন

শেরপুরের নালিতাবাড়ীতে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে আবু সাঈদ (৩০) নামে এক যুবককে খুন করার অভিযোগে মাহফুজ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ জুলাই) রাতে উপজেলার পশ্চিম গেরাপচা গ্রামে এ ঘটনা ঘটে।

আবু সাঈদ নালিতাবাড়ীর পশ্চিম গেরাপচা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করতেন। মাহফুজ একই গ্রামের ইমান আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আবু সাঈদ ও মাহফুজ পরস্পর প্রতিবেশী। তিন বছর আগে মাহফুজের স্ত্রী মিনারা ওমানে যান। দুই বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরেন। এরপর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বছর খানেক আগে মিনারা মাহফুজকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যান।

স্ত্রী চলে যাওয়ার পর মাহফুজ সন্দেহ করেন, আবু সাঈদের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া ছিল। এ কারণেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। সন্দেহের বশে বুধবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে সাঈদকে মাছ ধরার কথা বলে মাঠে নিয়ে ধারাল দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা সাঈদকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাহফুজকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

তারিকুল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়