ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘আমরা শুধু মাকে চাই’

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৫:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০২২
‘আমরা শুধু মাকে চাই’

ময়মনসিংহে মরিয়ম মান্নানসহ দুই বোন মাহফুজা আক্তার ও আদুরী আক্তার। ছবি: রাইজিংবিডি

মায়ের লাশের খোঁজে ময়মনসিংহে এসেছেন খুলনা থেকে নিখোঁজ রহিমা খাতুনের মেয়ে মরিয়ম মান্নানসহ দুই বোন মাহফুজা আক্তার ও আদুরী আক্তার।

আরও পড়ুন: নিখোঁজের ২৮ দিন পর মায়ের লাশ শনাক্তে খুলনা থেকে ময়মনসিংহে মরিয়ম

আরো পড়ুন:

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফুলপুর থানায় এসেছেন তারা।

গত ২৭ আগস্ট রাতে খুলনা শহরের মহেষ্যপাশা গ্রাম থেকে নিখোঁজ হয় রহিমা বেগম নামে এক নারী। নিখোঁজের পর থেকেই আন্দোলনে নামে আন্দোলনে নামেন নিখোঁজের মেয়ে মরিয়ম মান্নান ও তার বোনেরা। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারা দেশে ছড়িয়ে পড়ে।

চলতি মাসের ১০ তারিখ ফুলপুর উপজেলার বওলা পূর্বপাড়া গ্রাম থেকে বস্তাবন্দি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে ফুলপুর থানা পুলিশ।

সেই লাশ নিজের মায়ের বলে দাবি করেছেন মরিয়ম মান্নান। তিনি বলেন, ২৭ দিন ধরে আমার মা নিখোঁজ। আমরা প্রতিনিয়ত আমাদের মাকে খুঁজছি। গত ১০ সেপ্টেম্বর ফুলপুর থানায় একটি অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের খবর পেয়ে এখানে ছুটে আসি। লাশের ছবি দেখে আমার মায়ের কপাল, হাত স্পষ্ট বোঝা গেছে। আমি মনে করি মায়ের শরীর চিনতে কোনো প্রমাণ লাগে না। তারপরও আমরা অফিসিয়াল সিদ্ধান্তের ওপর নির্ভর করবো।’

মরিয়ম মান্নান আরও বলেন, ‘আমি মাকে খুঁজতে এসেছি। উনি যদি আমার মা না হয় তবে অন্য কোথাও মাকে খুঁজবো। আমরা শুধু আমাদের মা কে চাই।’

নিখোঁজ হওয়ার ব্যাপরে মরিয়ম মান্নান বলেন, মায়ের সঙ্গে জমিজমা নিয়ে স্থানীয়দের সাথে বিরোধ ছিল। এরই জেরে আমার মায়ের ওপর হামলাও হয়েছে।

পুলিশের সাথে লাশ শনাক্তে দফায় দফায় আলোচনা করেন মেয়েরা।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন রাইজিংবিডিকে বলেন, খুলনা থেকে মরিয়ম মান্নানসহ কয়েকজন থানায় এসে আবেদন জানিয়েছেন উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশ তাদের মা। তাদের আবেদন গ্রহণ করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষা ও যাচাইয়ের পর লাশের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

/মিলন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়