ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ৩ জুলাই ২০২৩   আপডেট: ১৩:২০, ৩ জুলাই ২০২৩
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় রাতুল (২৮) ও তানিম (২১) নামে দুজন নিহত হয়েছেন।

সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের মান্দারী বাজারে এবং রাতে রায়পুরের ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে।

রাতুল কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হারুয়া গ্রামের আবদুর রহিমের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের চালক ছিলেন।

তানিম রায়পুরের বুলেট মাইকের স্বত্ত্বাধিকারী মিজানুর রহমান বুলেটের ছেলে।

স্থানীয়রা জানান, চৌমুহনী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক রাতুলের মৃত্যু হয়। 

অপরদিকে, লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৫ নাম্বার ওয়ার্ডের জনতা বাজার থেকে মোটরসাইকেলযোগে রায়পুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ যুবক রাস্তার পার্শ্ববর্তী খালে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তানিমকে মৃত ঘোষণা করেন। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, গাড়ি দুটি এবং মৃতদেহ পুলিশের হেফাজতে আছে। ট্রাক চালক পালিয়ে গেছেন। 

পরিবারের আবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বলে জানান তিনি।

লিটন//

সর্বশেষ

পাঠকপ্রিয়