ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে যেসব পর্যটন স্পট ঘুরতে পারবেন

বান্দরবান সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১৬ জুলাই ২০২৩  
বান্দরবানে যেসব পর্যটন স্পট ঘুরতে পারবেন

বান্দরবানের রুমা-থানচি উপজেলায় ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে প্রাকৃতিক ভূ-স্বর্গে যেসব পর্যটন স্পট ভ্রমণ করতে পারবেন।

রুমা উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্রে রয়েছে, বগালেক, কিওক্রাডং, তাজিংডং, ঋজুক ঝর্ণা, চিংড়ি ঝর্ণা; থানছি উপজেলায় রয়েছে রেমাক্রী জলপ্রপাত, নাফাখুম, আমিয়াখুম, রাজা পাথর, বাকলাই ঝর্ণা ও তমা-তুঙ্গী ইত্যাদি। এই সব পর্যটন স্পটগুলো দীর্ঘ নয় মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। পর্যটকরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। তবে, রোয়াংছড়ি উপজেলায় নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে।

আরো পড়ুন:

বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি, এই চারটি উপজেলায় রয়েছে চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত, নীলাচল, নীলগিরি, মেঘলা, প্রান্তিক লেক, ডিম পাহাড়, মারাইতং পাহাড়, আলী গুহা বা আলী সুরঙ্গ, দামতুয়া ঝর্ণা, রুপমুহুরি ঝর্ণা, দোছড়ি থানকোয়াইন ঝর্ণা ও পালংখিয়াং জলপ্রপাত। এইসব পর্যটন স্পটগুলোতে বছর জুড়ে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ করে আসছেন।

দীর্ঘদিন পর বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও নিরাপত্তার কারণে পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণের আগে উপজেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করে যথাযথ সতর্কতা অবলম্বন করতে শুক্রবার (১৪ জুলাই) জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
 

চাইমং/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়