ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাশকতার পরিকল্পনার অভিযোগ 

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার  

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২ আগস্ট ২০২৩  
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার  

সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরার সাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন—তালা উপজেলা জামায়াতে সাবেক আমির ডা. মাহমুদুল হক, সাতক্ষীরা শহর জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, ধুলিহর জামায়াতের আমির ইয়াসিন আলী, ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনি, শহরের ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।

পুলিশ জানায়, সোমবার (৩১ জুলাই) সকালে শহরের আমতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল ঝটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামী। এর পর তারা নাশকতার চেষ্টা করেছিল। পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শাহীন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়