ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৬
নোয়াখালীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ফাইল ফটো

নোয়াখালীর সুবর্ণচরে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে মো. ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। 

আরো পড়ুন:

শুক্রবার রাতে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রাম ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের মৃত অজি উল্যার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীর শারীরিক পরিবর্তন ও পেট বড় হয়ে যাওয়ায় পরিবারের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তরুণী পরিবারকে ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। প্রায় ছয় মাস আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ফারুক বিরিয়ানি খাওয়ানোর কথা বলে তাকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। 

ভুক্তভোগীর মা জানান, অভিযুক্ত ব্যক্তি প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। সম্প্রতি তিনি একটি রাজনৈতিক দলের প্রতীক নিয়ে ভোট চাইতেও এসেছিলেন।

তিনি বলেন, “ইদানীং কয়েকবার বাড়িতে আসায় আমার সন্দেহ হয়। পরে মেয়েকে জিজ্ঞেস করলে সে ধর্ষণের কথা জানায়।”

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, “শুক্রবার রাতে মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

ঢাকা/সুজন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়