ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে ৬ সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৩ আগস্ট ২০২৩   আপডেট: ১৩:১১, ৩ আগস্ট ২০২৩
সিলেটে ৬ সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে ছালেখা বেগম (৫২) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার দয়ার বাজার এলাকার বালুচর গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত ছালেখা বেগম বালুচর গ্রামের আব্দুর রবের স্ত্রী। তিনি ৪ মেয়ে ও ২ ছেলের জননী।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, আজ (বৃহস্পতিবার) সকালে ছালেখা বেগমের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখতে পান। পরে সেখানে গেলে তার গলা কাটা মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। 

ওসি জানান, পিবিআইর একটি দল ঘটনাস্থলেই রয়েছে। তবে এই হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। 

নূর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়