ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব‌রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১১:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২৩
ব‌রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালের উজিরপুরে পুকুরের পানিতে ডুবে রিয়াঙ্কা হালদার (৫) ও বাপ্পি বিশ্বাস (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সির তাল্লুক গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃত রিয়াঙ্কা হালদার (৫) ওই এলাকার সভারঞ্জন হালদারের মে‌য়ে ও বাপ্পি বিশ্বাস (৫) বিবেক বিশ্বাসের ছেলে।

স্বজনরা জানান, বসতবাড়ির উঠানে শিশুদ্বয় খেলা করছিলো। কিছুক্ষণ পরে তাদের দুজনকে বাড়ির আঙ্গিনায় না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে।পরে সন্ধ্যায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে পরিদর্শন শেষে উজিরপুর মডেল থানার এসআই সজিব মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একই সঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বপন/টিপু  

সর্বশেষ

পাঠকপ্রিয়