ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২৭ মার্চ ২০২৪  
নোয়াখালীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ফাইল ফটো

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার চাপরাশিহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের মো. আবদুল হাইয়ের মেয়ে বিবি ফাতেমা (৭) ও ছেলে আবিদ হোসেন (৪)।

স্থানীয় বাসিন্দা আব্দুস শহিদ বলেন, সকালে ঘুম থেকে উঠে ফাতেমা ও আবিদ পুকুরে হাতমুখ ধুতে যায়। এ সময় অসাবধানতায় তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় পরেও তারা বাড়িতে ফিরে না আসায় তাদের মা রুচিয়া খাতুন খুঁজতে বের হন। একপর্যায়ে পুকুরের দিকে গেলে তাদের জুতা ভাসতে দেখে চিৎকার করে বাড়ির সবাইকে ডাক দেন। প্রতিবেশীরা দ্রুত ভাই-বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সুজন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়