ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে মাদকবিরোধী সাইকেল স্ট্যান্ট শো

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৩৮, ৮ নভেম্বর ২০২৪
রাজশাহীতে মাদকবিরোধী সাইকেল স্ট্যান্ট শো

‘গড়ি দুরন্ত বাংলাদেশ, সাইকেলে চলি, সবুজের কথা বলি, মাদকমুক্ত বাংলাদেশ গড়ি’- এই স্লোগানে রাজশাহীতে মাদকবিরোধী সাইকেল স্ট্যান্ট শো অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজশাহীর হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে এই শো’র আয়োজন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাউন্ড টেবিল বাংলাদেশ শো’র আয়োজন করে। 

শো’তে ০.৬ গ্রেভিটি রাইডারের ১০০ সদস্য সাইকেল নিয়ে বিভিন্ন স্ট্যান্ট প্রদর্শন করেন।

প্রধান অতিথি হিসেবে স্ট্যান্ট শো উপভোগ করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাইসাইকেল চালানোর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। পাশাপাশি যুবসমাজকে তিনি আহ্বান জানান মাদক থেকে দূরে থাকতে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাউন্ড টেবিল বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও সাইকেল স্ট্যান্ট শো কমিটির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, আরএফএল বাইকের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, ব্রান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন, রাউন্ড টেবিল বাংলাদেশের জাতীয় সভাপতি সিফাত উদ্দিন বেগ ও ঢাকা রাউন্ড টেবিল-১ এর সভাপতি মাহমুদ আল-ওয়াহিদ ইসাদ।

কেয়া/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়