ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১০ নভেম্বর ২০২৪  
কুড়িগ্রামে দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

কুড়িগ্রাম-চিলমারী সড়কের নাজিরা পচার মসজিদ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় শামছুল আলম (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা নিহতের বড় ভাই কাশেম (৪০) আহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে ঢাকা থেকে চিলমারীগামী এসএন পরিবহনের একটি বাস শহরের নাজিরা মিয়া পাড়ার পচার মসজিদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নিহতের বড় ভাই কাশেমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে ঘাতক বাসটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপক্ষ বসে মীমাংসার চেষ্টা করছে বলে জানতে পেরেছি। ঘাতক বাসটি থানায় আনা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাদশাহ্/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়