ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে সাবেক কাউন্সিলরের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১০ নভেম্বর ২০২৪  
কুড়িগ্রামে সাবেক কাউন্সিলরের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে নাগেশ্বরীতে মো. আবু তালেব (৪৬) নামে এক সাবেক কাউন্সিলরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আবু তালেব নাগেশ্বরী পৌরসভার বানুর খামার পায়রাডাঙা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আবু তালেব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মানসিক চাপে রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। পরে সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সোহেল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়