ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কাপ্তাইয়ে ট্রাক উল্টে চালক নিহত

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ৯ মার্চ ২০২৬  
কাপ্তাইয়ে ট্রাক উল্টে চালক নিহত

রাঙামাটির কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা টাইলস ও ঔষধ বোঝাই একটি ট্রাক বান্দরবান যাওয়ার পথে কারিগর পাড়া পাহাড়ি উঁচু রাস্তায় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক নিহত হন।”

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়