ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বলে কয়ে আসে না বলেই দুর্যোগের প্রস্তুতি সব সময় থাকা উচিৎ: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ১০ মার্চ ২০২৬   আপডেট: ২১:৪৫, ১০ মার্চ ২০২৬
বলে কয়ে আসে না বলেই দুর্যোগের প্রস্তুতি সব সময় থাকা উচিৎ: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, “দুর্যোগ বলে কয়ে আসে না, আচমকা এসে জীবন ও জনপদকে গ্রাস করে। তাই দুর্যোগের দুর্ভোগ প্রশমনে সব সময় প্রস্তুত থাকা চাই।”

তিনি বলেন, “প্রকৃতিক দুর্যোগ মোকাবিলার মাধম্যে বাংলাদেশ যেমন রোল মডেলে পরিণত হয়েছে তেমনি মানবসৃষ্ট দুর্যোগ থেকে পরিত্রাণ পাবার সব উপায় কাজে লাগাতে হবে। এজন্য প্রয়োজন সহযোগিতা, সহমর্মিতা, সংকল্প, সাহস, সমন্বয় সৌহার্দ্য ও সম্প্রীতি।”

আরো পড়ুন:

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সচিবালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতি বছর ১০ মার্চ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়ে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব'।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান প্রমুখ।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়