ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে নতুন মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:২৬, ৮ ডিসেম্বর ২০২৪
চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে নতুন মামলার আবেদন

বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ

বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চিন্ময় কৃষ্ণকে আসামি করে নতুন একটি মামলার আবেদন করেছেন এনামুল হক নামের এক ব্যক্তি। 

রবিবার (৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক-এর আদালতে এই মামলার আবেদন করেন বাদি। আদালত বিকেলে কোতোয়ালী থানার ওসিকে এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ প্রদান করেন। 

মামলার বাদী হেফাজতে ইসলাম বাংলাদেশের সমর্থক বলে মামলার আবেদনে উল্লেখ করেছেন। বাদির আইনজীবী অ্যাডভোকেট মো. শামসুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

আবেদনে এনামুল হক উল্লেখ করেন, তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের একজন সমর্থক। গত ২৬ নভেম্বর তিনি জমি রেজিস্ট্রির কাজে আদালতে যান। সেখান থেকে বাসায় ফেরার পথে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীরা ‘একটা দুইটা মুসলিম ধর, ধরে ধরে জবাই কর’ বলে স্লোগান দিচ্ছিলেন। বাদীর পরনে পাঞ্জাবি এবং টুপি থাকায় ‘মোল্লাকে জবাই কর’ বলে তার ওপর হামলা করে বিক্ষোভকারীরা। হামলায় তিনি তার ডান হাতে আঘাতপ্রাপ্ত হন এবং মাথায় কিরিচ দিয়ে কোপ দেওয়া হয়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বাদির আইনজীবী অ্যাডভোকেট মো. শামসুল আলম জানান, ‘গত ২৬ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী এনামুল হক আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের দ্বারা মারধরের শিকার হন। দাড়ি-টুপি থাকায় সেদিন তার ওপর হামলা করা হয়। তার ডান হাতে ভেঙে গেছে এবং মাথায় কিরিচের কোপও রয়েছে। 

এ ঘটনায় চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে ১৬৪ জনের নামে একটি মামলা করা হয়েছে। আদালত কোতোয়ালী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ঢাকা/রেজাউল/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়