ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫  
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র ও সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আলাকপুর ও কোড্ডায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের কলেজপাড়ার শওকত ভূইয়ার ছেলে ওমর ফারুক (১৮) ও নবীনগরের দুরাইন গ্রামের হাজি ইব্রাহিম মিয়ার ছেলে মোকাদ্দেস মিয়া (৭০)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল কাদের জানান, ওমর ফারুক ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র। সকালে মোটরসাইকেল মেরামত করতে চিনাইর যান তিনি। সেখানে মেরামত করার পর মোটরসাইকেল মেকানিক ফজলে রাব্বিসহ ব্রাহ্মণবাড়িয়া সদরে ফিরছিলেন। পথে সুলতানপুর-আখাউড়া সড়কের আলাকপুরে দিগন্ত বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। 

গুরুতর আহত অবস্থায় দুজনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফজলে রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

অপর দিকে, সাবেক সেনা সদস্য মোকাদ্দেস মিয়া তার স্ত্রীসহ আখাউড়ার খরমপুরে মাজার জিয়ারত করতে যান। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে ফিরছিলেন। পথিমধ্যে আখাউড়া-সুলতানপুর সড়কের কোড্ডা এলাকায় একটি ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোকাদ্দেস মিয়া। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/রুবেল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়