ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় বাড়িতে ঢুকে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১ মার্চ ২০২৫  
বগুড়ায় বাড়িতে ঢুকে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা

বগুড়ায় বাড়িতে ঢুকে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রুবেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

শনিবার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। 

নিহতরা হলেন- ছকিনা বেগম (৩৫) এবং তার মা আনোয়ারা বেগম (৫৮)।

এলাকাবাসী জানান, ঘটনাস্থলেই ছকিনা বেগম মারা যান। চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ারা বেগমের মৃত্যু হয়। 

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, সাত বছর আগে বগুড়া সদর উপজেলার আকাশতারা এলাকার রুবেলের সঙ্গে ছকিনার বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে সম্প্রতি তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরই জেরে গতকাল রাতে রুবেল ওই বাড়িতে যান। এ সময় তাদের মধ্যে বাকবিতাণ্ডা হয়। এক পর্যায়ে রুবের ধারালো দা দিয়ে ছকিনা এবং আনোয়ারা বেগমকে কুপিয়ে পালিয়ে যান। তাদের চিৎকার শুরু স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়।

তিনি আরো জানান, নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ চেষ্টা করছে।

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়