ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি, গৃহবধূ নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ৩ মার্চ ২০২৫   আপডেট: ১৯:২৬, ৩ মার্চ ২০২৫
খাগড়াছড়িতে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি, গৃহবধূ নিহত

পানছড়ি উপজেলার দুর্গম দুদুকছড়া হাতিমারা গ্রামে দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে গোলাগুলি হয়

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম দুদুকছড়া হাতিমারা গ্রামে দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক গৃহবধূ নিহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) সকাল থেকে পানছড়ির উত্তর দুদুকছড়ার দুর্গম পাহাড়ে পার্বত্য চট্টগ্রামভিক্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসিতপন্থি) এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস, সন্তু লারমা) মধ্যে গোলাগুলি হয়। এতে দুই পক্ষের কেউ হতাহত না হলেও হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী রূপসী চাকমার গায়ে গুলি লাগে। তিনি ঘটনাস্থলে মারা যান।

আরো পড়ুন:

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, দুর্গম উত্তর দুদুকছড়ার পাহাড়ে দুটি আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ মারা গেছে।

এলাকা দুর্গম হওয়ার কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি। 
 

ঢাকা/রূপায়ন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়