গাজীপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক ও ফুটপাত থেকে চাঁদা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রীপুর পৌর ও উপজেলা ছাত্রদল নেতারা।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে বিক্ষোভ মিছিলটি শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পদক্ষিণ করে। পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের দোসর জেলা ‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের সদস্যরা সড়ক ও মহাসড়ক, ফুটপাতের ওপর বাজার বসিয়ে দৈনিক হারে সর্বোচ্চ দুই হাজার টাকা করে চাঁদা সংগ্রহ করে আসছে। আর এতে বদনাম হচ্ছে বর্তমান সরকার ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের। মহাসড়কের পাশ থেকে দ্রুত সময়ের মধ্যে বাজার উচ্ছেদ করে রমজানে সাধারণ মানুষকে চলাচলের সুবিধা করে দেওয়াসহ চাঁদাবাজি বন্ধের দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর ছাত্রদল নেতা এসএম আব্দুল্লাহ্ আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান আরিফ, বরমী ইউনিয়ন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিক আহমেদ প্রমুখ।
গাজীপুর/রফিক/এসবি
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান