ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২২ জুন ২০২৫   আপডেট: ১৫:৪০, ২২ জুন ২০২৫
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার বিকেলে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, শনিবার (২১ জুন) বিকেলে সাতক্ষীরার কুশখালী সীমান্তে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার। বাংলাদেশের পক্ষে অংশ নেন কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান।

আরো পড়ুন:

ফেরত আসারা হলেন- সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে রাণী মণ্ডল, দেবাশীষ মণ্ডলের মেয়ে রিয়া মণ্ডল, ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদরাসা গলির বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহানসহ ১৪ জন।

বিজিবি জানায়, বিএসএফের হস্তান্তর করা ১৪ জনের বাড়ি সাতক্ষীরা, ঢাকা, খুলনা, গাজীপুর ও গোপালগঞ্জ জেলায়। তারা বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের বিভিন্ন রাজ্য থেকে আটক করে। পরে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবি ফেরত দেওয়া ১৪ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে।

সাতক্ষীরা থানার ওসি মো. শামিনুল ইসলাম বলেন, ‍“শনিবার রাত ৯টার দিকে তাদের থানায় হস্তান্তর করা হয়। ওই ১৪ বাংলাদেশিকে যাচাই-বাছাই শেষে  পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়