ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা: ১ জনের ৫ বছর কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ২৩ জুলাই ২০২৫  
হবিগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা: ১ জনের ৫ বছর কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার মামলায় এক আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ফাতিমা ইমরুজ ক্ষণিকা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া (৪২) চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে।

আরো পড়ুন:

মামলার এজাহারে জানা যায়, ২০২০ সালের ৩০ জুন রাতে দুই শিশু সন্তানকে নিয়ে গৃহবধূ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে তিনি বাইরে বের হলে রুবেল তাকে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে রুবেল পালিয়ে যান। পরে রুবেলের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

আদালতের পেশকার জিয়াউদ্দিন জানান, রায় ঘোষণার সময় রুবেল আদালতে উপস্থিত ছিলেন। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়